সম্প্রতি উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাসহ ত্রাণ বিতরণ করছে ছাত্রলীগ। শনিবার সহ গত তিনদিন ধরে ধারাবাহিকভাবে কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নির্দেশে গত তিনদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে এবং পৃথকভাবে ত্রাণ বিতরণ করছেন ছাত্রলীগের অর্ধশত কেন্দ্রীয় নেতা। শনিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারিপুর ইউনিয়নে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা ত্রাণ বিতরণে অংশ নেন।
এসময় তারা নগদ এক হাজার টাকা ও চাল-ডালসহ নিত্যপণ্য সামগ্রীর একটি করে প্যাকেট ২০০ জন ক্ষতিগ্রস্তের মাঝে বিতরণ করেন। এদিন তারা নগদ দুই লাখ টাকা ও ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, মেহেদী হাসান রনি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইয়াজ আল রিয়াদ, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ আরাফাত প্রমুখ।
এর আগে শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর থেকে আওয়ামী লীগের পাঁচটি টিম ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেন।
ইত্তেফাক/জামান