যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার রেশ কাটতে না কাটতেই আবারো ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হলো লন্ডন। শনিবার লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলায় হামলায় নিহত হয়েছেন ছয়জন। পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন হামলাকারী নিহত হয়েছেন।
বিবিসি বলছে, লন্ডন ব্রিজে সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি ভ্যান দ্রুতগতিতে ভিড়ের মধ্যে চালিয়ে দেয়। কাছাকাছি বারা মার্কেট এলাকায় সন্দেহভাজন কয়েকজন সন্ত্রাসী ছুরি নিয়ে সাধারণ লোকজনের ওপর হামলা চালায়।
IMG0
হামলার সঙ্গে সঙ্গে সেখান পরিস্থিতি কেমন ছিল তার কিছু নমুনা ছবিতে প্রকাশ করেছে সিএনএন। দেখা যাচ্ছে ভীতসন্তোষ্ট সাধারণ মানুষ দাড়িয়ে আছে, পাশে কাজ করছে সংবাদকর্মীরা।
IMG1
লন্ডন পুলিশের অ্যাকশন, স্পট নির্দেশনা দিচ্ছেন এক পুলিশ। ঘটনাস্থলের কাছেই রয়েছে বেশকিছু বার ও রেস্টুরেন্ট। ব্যারিকেড দিয়ে সেসব এলাকা শঙ্কামুক্ত করার কাজে ব্যস্ত পুলিশ ও তদন্ত কর্মকর্তারা।
IMG2
আহত বেশ কয়েকজনকে পড়ে থাকতে দেখা যাচ্ছে, তাৎক্ষণিক সহায়তায় ব্যস্ত পুলিশ। ৬ জন নিহত হলে সংবাদমাধ্যমের খবর, অন্তত ৩০ জন আহত হয়েছেন ঘটনায়।
IMG3
প্রাথমিক সেবার আহতদের অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছে।
IMG4
ঘটনাস্থল কাভার করতে দ্রুত সেখানে চলে আসে অন্যান্য নিরাপত্তা-কর্মীরা। হেলিকপ্টারে করে আক্রান্ত জায়গাটি পরিদর্শন করছে লন্ডন পুলিশ।
ইত্তেফাক/আনিসুর