ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশে বন্যায় একজনের প্রাণহানি ও অপর তিন জন নিখোঁজ হয়েছে।
রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়া’র।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো নুরউ নুগরোহো জানান, ভারী বর্ষণের কারণে নদীর দুকূল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
তিনি আরো জানান, বন্যার পানির স্রোতের তোড়ে ১৫টি বাড়ি ভেসে গেছে ও একটি সেতু ধ্বংস হয়েছে। এতে আশপাশের এলাকাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সুতোপো আরো বলেন, কয়েক হাজার বাড়ি পানিতে নিমজ্জিত রয়েছে। তবে এখন পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়নি।
ইত্তেফাক/এমআর