রূপগঞ্জে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলায় এর আগে আটক চারজনসহ ছয় জনের নাম উল্লেখ করে অস্ত্র ও বিস্ফোরক ধারার আইনে অভিযোগ আনা হয়। শনিবার রাতে এই মামলা দায়ের করা হয়েছে।
 
এই মামলার আসামিরা হচ্ছে- শরিফুল, শাহীন ওরফে সানা, রাসেল, শান্ত, হৃদয় ও মুরাদ। হৃদয় কাতারে অবস্থান করছে। মুরাদও এখন পর্যন্ত পলাতক।
 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানিয়েছেন, অস্ত্রগুলো আসামিদের হেফাজতে ছিল ও তারা এই অস্ত্রগুলি বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিলো এ কারণে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআর