কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা সদরের চন্দ্রখানা হাসপাতাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
জানা গেছে,পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী মমতা বেগম(৩০) তার নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওরনা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকারফুয়াদ রুহানী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/এমআর