স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাঙামাটির লংগদুতে বাড়িঘরে হামলা ও লুটপাতে জড়িতদের ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে ওই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লংগদুতে ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হবে। ভিডিও দেখে আসামিদের গ্রেফতার করা সহজ হবে।
প্রসঙ্গত, নূরুল ইসলাম নয়ন নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরের চারটি গ্রামের অনেক ঘরবাড়িতে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।
ইত্তেফাক/ইউবি