সাবেক মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল মান্নানের আজ ১২তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯২৯ সালের ৭ অক্টোবর টাঙ্গাইল জেলার কাতুলি গ্রামে জন্মগ্রহণ করেন।
আবদুল মান্নান ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ছয়দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে টাঙ্গাইল মহকুমা আওয়ামী লীগের সভাপতি, ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নিখিল পাকিস্তান আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হন। তিনি একাধিকবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হন। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক ‘জয়বাংলা’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন। ২০০৫ সালের ৪ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।—প্রেসবিজ্ঞপ্তি