তাড়াশে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটির নাম তুর্জাউন (২)। সোমবার সকাল নয়টার দিকে পুকুরে ভেসে ওঠে তার মৃতদেহ। তুর্জাউন উপজেলার তাড়াশ ইউপির তাড়াশ গ্রামের শিহাব মন্ডলের ছেলে।
প্রতিবেশীরা জানান, শিশু সন্তানকে না পেয়ে তার মা-বাবা খোঁজা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তুর্জাউনের লাশ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠতে দেখেন তারা। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এমআই