মুরাদনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রাম থেকে রবিবার মধ্যরাতে ৪০ বোতল ফেনসিডিলসহ এক মদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
 
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন- জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ননাইঘর পূর্বপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. মনু মিয়া (২৫)।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গুঞ্জর গ্রামের বটতলী নামক স্থানে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. মনু মিয়াকে আটক করে।
 
মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে