আতাইকুলায় ২৩ কেজি গাঁজাসহ আটক ৩

 
রবিবার রাত সাড়ে ৯ টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ ২৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 
 
আতাইকুলা থানার ওসি আ. রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে আতাইকুলা দক্ষিণপাড়া গ্রামের রাস্তা থেকে তাদের আটক করে পুলিশ। 
 
আটককৃতরা হলেন- থানার সড়াডাঙ্গী গ্রামের আ. আওয়ালের স্ত্রী হামিদা খাতুন (৫৫), তার ছেলে জাহিদুল ইসলাম (৩০) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদিয়ার গ্রামের মহাতাবের স্ত্রী দিলারা বেগম (৫০)। 
 
এসময় তাদের কাছ থেকে পলিথিনে বিশেষভাবে মোড়ানো ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আ. রাজ্জাক আরো জানান, এ গাঁজার দাম প্রায় সাড়ে ৪ লাখ টাকা হবে। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
 
ইত্তেফাক/কেকে