সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচী প্রনয়ন ও পরিকল্পনা বিষয়ক সহ সম্পাদক মাসুদ আলম নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
সোমবার সকাল নয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।
 
নিহত মাসুদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের ২০০৬-০৭ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলায়। মাসুদের মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। 
 
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি এসব তথ্য নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কানন/এমআই