ইত্তেফাকের মানিকগঞ্জ প্রতিনিধির বাবা আর নেই

ইত্তেফাকের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সুজনের পিতা শামসুদ্দিন আহাম্মেদ  (৮৫) আর নেই । তিনি ঢাকার হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রবিবার দিবাগত রাত ৯টায় মারা যান। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
 
শামসুদ্দিন আহাম্মেদ মানিকগঞ্জের বায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে সদর পৌর ভূমি অফিস এলাকার গোরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
 
তার মৃত্যুতে  মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, জাতীয় পার্টি জেপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকি আবু, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির সভাপতি  আফরোজা খান রিতা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা, মানিকগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জেলা জাতীয় পার্টি জেপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাল প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি