কূটনীতিক ইসমত জাহান সরকারের সিনিয়র সচিব হলেন। পররাষ্ট্র সার্ভিসের জ্যেষ্ঠতম কর্মকর্তা হিসেবে সরকার ইসমত জাহানকে ১ জুন এই মর্যাদা দিয়ে আদেশ জারি করে।
ইসমত জাহান বর্তমানে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন সদর দফতরে ওআইসির রাষ্ট্রদূত ও স্থায়ী পর্যবেক্ষক হিসেবে লিয়েনে কর্মরত আছেন। পেশাগত জীবনে তিনি নেদারল্যান্ডস ও বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত, নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চার বছরের জন্য ওআইসির রাষ্ট্রদূত হিসেবে ইইউতে কাজ করছেন। ২ জুন তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
উল্লেখ্য, রাষ্ট্রদূত ইসমত জাহান পররাষ্ট্র সার্ভিসের ইতিহাসে এই প্রথম সিনিয়র সচিব হলেন।
ইত্তেফাক/এএম।