রংপুরের কাউনিয়ায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নানা-নাতি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার নাজিরদহ বানিয়াটারী গ্রামের ওসমান গণি (৭০) সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুর ধারে গরুর জন্য ঘাস উঠাতে যায়। এমন সময় ঘাসের উপর থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ছিটকে পড়েন তিনি। এমন অবস্থা দেখে নাতি ইউনুছ আলী (২০) নানাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলে মারা যান। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে সংযোগ বিছিন্নের পর তাদের লাশ উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের প্রতিশ্রুতি দেন।
ইত্তেফাক/এমআই