চন্দনাইশে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার

 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ওসমান গনি (১৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ওমর সুলতান ফাউন্ডেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ডাকাত ওসমান গনি পটিয়া উপজেলার শান্তির হাট এলাকার রফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।
 
এসময় পুলিশের উপস্থিতি টের করতে পেয়ে অন্যান্য ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানার দারোগা অনু মং বাদী হয়ে  ডাকাতি ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে