বেনাপোলের পুটখালী সীমান্তের জেলেপাড়া এলাকা থেকে ভারতে পাচারের সময় ১ কেজি ৮’শ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ বাবুল হোসেন (২৭) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি’র সদস্যারা। আটক বাবুল পুটখালী গ্রামের উত্তরপাড়া গ্রামের ইমাদুলের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি এক ব্যক্তি বেনাপোল থেকে সোনা নিয়ে ভারতে পাচারের জন্য পুঠখালী সীমান্ত দিয়ে যাচ্ছে। এ ধরনের খবরের ভিত্তিতে পুটখালী সীমান্তের জেলেপাড়ায় অভিযান চালিয়ে বাবুল হোসেন নামে এক যুবককে সোমবার বিকালে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ৮’শ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করা হয়।
২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন জানান, জব্দকৃত সোনাসহ বাবুলকে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে আটক বাবুলকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই