ছাড়পত্র পেল শাবনূরের ‘পাগল মানুষ’

 
সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে শাবনূর অভিনীত আলোচিত সিনেমা ‘পাগল মানুষ’। রবিবার বিনাকর্তনে সেন্সর বোর্ড এই ছাড়পত্র দিয়েছে বলে জানা গেছে। ২০১১ সালের জুন মাসে ‘পাগল মানুষ’ সিনেমার শুটিং শুরু হয়। নানা ঘটনায় সিনেমাটি পেছাতে থাকে।
 
শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাহেন। ২০১২ সালের ২৯ ডিসেম্বর সিনেমাটির শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এর পরিচালক এম এ মান্নান।
 
তারপর বন্ধ হয়ে যায় সিনেমাটির বাকি অংশের শুটিং। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শাবনূর। দীর্ঘ পাঁচ বছর পর সিনেমাটির বাকি অংশের শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। এ সময় সিনেমাটি পরিচালনা করেন বদিউল আলম খোকন।
 
দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন শাবনূর। শিগগিরই ‘পাগল মানুষ’ মুক্তি পাবে বলে নির্মাতা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
ইত্তেফাক/আনিসুর