পঞ্চগড়ে বাসের ধাক্কায় তহিরন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধার বাড়ি তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া এলাকায়। তিনি ওই এলাকার শরিফউদ্দিন মেম্বারের স্ত্রী। ভজনপুর হাইওয়ে থানা গাড়িটিকে আটক করেছে।
বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তারেক হোসেন জানান, ওই বৃদ্ধা মহাসড়ক পার হওয়ার সময় পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী সম্পা মৌ (ঢাকা মেট্রো জ ১৪-১৫২০) নামে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। মহাসড়কে পড়ে গেলে বাসের চাকায় শরীরের কিছু অংশ পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নিহত হন। ভজনপুর হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে আটক করে।
ভজনপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআই