মাদকাসক্ত পুত্রের অত্যাচারে অতিষ্ট পিতার অভিযোগে মঙ্গলবার আল রাফি (২৩) নামে এক যুবককে ১ বছর বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন এই দণ্ড দেন।
উপজেলার নুরপুর গ্রামের ডা. আবু সাইদের পুত্র আল রাফি মাদকাসক্ত হয়ে বিভিন্ন সময় বাবা ও বাড়ির লোকজনের ওপর চড়াও হতো। তার বাবা আবু ডা. সাইদ অতিষ্ট হয়ে অভিযোগটি প্রথমে মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানান। পরবর্তী ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ মো. ইসরাইল হোসেনের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছর বিনাশ্রম জেল প্রদান করে।
ইত্তেফাক/এমআই