ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে মঙ্গলবার একটি গাড়ির সঙ্গে মালবোঝাই ট্রাকের ধাক্কায় কমপক্ষে পাঁচজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাতে এখবর জানাচ্ছে বার্তা সংস্থা সিনহুয়া।
রাজস্থানের রাজধানী জয়পুরের চোমু হাউস চত্বর এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখানে আজ এক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।’
কর্মকর্তারা জানান, লবণভর্তি ট্রাকটি অপর এক ছোট গাড়িকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে একটি মামলা দায়ের এবং দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু