গতকাল দিবাগত রাতে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহিমান্বিত রজনি পবিত্র শবেমেরাজ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন ইসলামি ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকারের মধ্যদিয়ে পুণ্যময় এ রাতটি অতিবাহিত করেন।
এই রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা) মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাত্ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন। এ কারণে হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র।