ইবির ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর শুরু

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় ডিন'স কমিটির সভায় পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
রেজিস্ট্রার অফিস সূত্রে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ আগামী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট চিঠি পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে প্রশাসন ভবনের সভা কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, সদস্য সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৫ থেকে ২৯ নভেম্বর গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।
 
ইত্তেফাক/জামান