বিটিভিতে মাগরিবের আজান প্রচার সর্ম্পকিত ব্যাখ্যা

 
ইফতারির ১০ মিনিট আগে বিটিভিতে আজান প্রচার সম্পর্কিত খচর অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে রাষ্ট্রীয় এই টেলিভিশন কর্তৃপক্ষ।
 
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ জুন বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে মাগরিবের আজান প্রচার সর্ম্পকিত গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতি বিটিভি কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর।
 
তাদের দাবি, প্রকৃতপক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে যথাযথ ঘোষণা দিয়ে চট্টগ্রাম ও এর পাশ্ববর্তী এলাকার ইফতারের সময়-সূচি অনুযায়ী সন্ধ্যা ছয়টা ৩৭ মিনিটে মাগরিবের আজান সম্প্রচার করা হয়। মাগরিবের আজান সম্প্রচারের সময় পরিস্কারভাবে উল্লেখ থাকে যে, আযানটি শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের জন্য প্রযোজ্য।
 
উল্লেখ্য, বিটিভি ন্যাশনাল ও বিটিভি ওয়ার্ল্ড-এ যথারীতি ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকার সময় অনুযায়ী মাগরিবসহ সব নামাজের আজান প্রচারিত হয়। আরো উল্লেখ্য বিটিভি, চট্টগ্রাম কেন্দ্র গত ৩১.১২.২০১৬ তারিখ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ৬ (ছয়) ঘন্টা সম্প্রচার শুরু করেছে।

ইত্তেফাক/এএম।