রাজধানীর খিলক্ষেত থানার নিকঞ্জু-২ আবাসিক এলাকায় চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকার আগুনে ভস্মীভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বুধবার দুপুরে প্রাইভেটকারটি বিমানবন্দর সড়ক দিয়ে বারিধারা থেকে উত্তরা যাওয়ার সময় পল্লী বিদ্যুত্ অফিসের সামনে আগুন ধরে যায়। এ সময় তীব্র যানজটে থাকা বহু মানুষ গাড়িটি আগুনে পোড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়। এতে দেখা যাচ্ছে লোকজন আগুনের ভয়ে দৌড়াদৌড়ি করছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।