রোজার ঈদে ঘরে ফেরা উপলক্ষ্যে ঢাকা থেকে বিভিন্ন জেলার বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১২ জুন থেকে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানিয়েছেন,“আমরা ১২ জুন থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করব।”
১২ জুন ২১ তারিখের, ১৩ জুন ২২ তারিখের, ১৪ জুন ২৩ তারিখের এবং ১৫ জুন ২৪ তারিখের ট্রেন টিকেট বিক্রি হবে বলে জানা গেছে।
ঈদে এবারও বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানান তিনি।
একই দিনে ঢাকা থেকে সারাদেশের বিভিন্ন রুটের বেসরকারি বাসের টিকিটও বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার।
ইত্তেফাক/নূহু