ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকা থেকে অাজ বুধবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের ওসি মফিজউদ্দিনের নেতৃত্বে এসব উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ প্রাইভেটকারের চালক অাল অামিনকে অাটক করেছে।
ওসি মফিজউদ্দিন জানান, ভাড়া করা প্রাইভেটকারটিতে জাতীয় রাজস্ব বোর্ডের স্টিকার লাগানো হয়েছে। কারটি কসবার মাদলা থেকে গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিল।
ইত্তেফাক/এমআই