তুরস্কে গুলেন সমর্থক অ্যামনেস্টি প্রধান গ্রেফতার

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তুরস্ক প্রধানকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 
 
বার্তা সংস্থা- এএফপির খবরে বলা হয়েছে, আঙ্কারা গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা চালানোর জন্য গুলেনকে দায়ী করে। মানবাধিকার সংগঠনটি একথা জানায়। 
IMG0
অ্যামনেস্টির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, পুলিশ তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহর থেকে অপর ২২ জনের সঙ্গে আইনজীবী তানের কিলিককেও গ্রেফতার করে। যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের সকলকে গ্রেফতার করা হয়।
IMG1
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সালিল শেঠী বলেন, ‘আমরা অপর ২২ জন আইনজীবীসহ তানের কিলিককে দ্রুত মুক্তি দিতে তুরস্ক কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু