বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

 
সংসদের বৈঠক আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মুলতবি ঘোষণা করেন।
 
এর আগে দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশন আজ বুধবার সকাল ১০টা ৩৮ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে। এতে জোট-মহাজোটের সিনিয়র সদস্যরা বাজেট আলোচনায় অংশ নেন। 
 
গত ৩ জুন মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশন শুরু হয়। ৬ জুন সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুরু থেকেই বিরোধী দল সংসদে যোগ দিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। যদিও বাজেট পেশের দিন সংসদ কক্ষে ছিলেন না বিএনপি সংসদ সদস্যরা। -বাসস
 
ইত্তেফাক/কেকে