অভিনেতা শহিদুল আলম সাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, গত ৪ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
সাচ্চুর হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এ দুটি ব্লকে রিং বসানো হয়েছে বলে ইত্তেফাককে জানিয়েছেন উপস্থাপক আনজাম মাসুদ। সাচ্চুর অসুস্থতা প্রসঙ্গে আনজাম মাসুদ জানান, সাচ্চু ভাইয়ের দুইটি ব্লক ধরা পড়েছে। হার্টে দুটি রিং বসানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।
আজ বিকেলে তাকে বাসায় নিয়ে আসার কথা রয়েছে। অসংখ্য ভক্ত এবং সহশিল্পী বন্ধুরা এ অভিনেতার সুস্থতা কামনায় করে দোয়াপ্রার্থনা করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি এই গুণী অভিনেতা টিভি নাটকের অভিনেতা-অভিনেত্রীদের সবচেয়ে বড় সংগঠন শিল্পী সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।
ইত্তেফাক/আনিসুর