গত মঙ্গলবার থেকে দৌলতদিয়া যৌনপল্লীতে পড়ে রয়েছেন জোভান, তামিম মৃধা ও জাকি। বাস ধর্মঘটে পড়ে তিন বন্ধু গোয়ালন্দে আটকা পড়েছেন। বাধ্য হয়ে সেখানের এক হোটেলে তিনজনই উঠে পড়েন। উপায় নেই। কোথাও যাওয়ার উপায় নেই। তাই হোটেলেই সময় কাটতে লাগলো। কোথায় যাচ্ছিলেন তিনজন?
এই প্রশ্নের উত্তরেই পাওয়া গেল বিস্তারিত। আসন্ন ঈদ উপলক্ষে তপু খানের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নাটক ‘অ্যাডমিশন টেস্ট’ । তিনদিন ধরে নাটকের শুটিং চলছে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে।
নাটকের গল্পে দেখা যাবে তিন যুবক ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রওনা হন। কিন্তু দৌলতদিয়া ঘাটে পৌঁছে বাস ধর্মঘটে আটকে যান। সেখানের এক হোটেলে অবস্থান শুরু করেন। যেহেতু পাশেই ‘যৌনপল্লী’ সেহেতু অভিজ্ঞতা নেওয়ার জন্য তার যান সেখানে। আর একের পর এক ঘটনা ঘটতে থাকে... এভাবেই এগিয়ে যায় নাটকের ঘটনা।
IMG0
অভিনেতা ফারহান আহমেদ জোভান নিজেই ফেসবুকে শুটিংয়ের অভিজ্ঞতার কথা ভক্তদের জানিয়ে দিয়েছেন। ৭ পর্বের ক্যাম্পেইনের নাটক 'অ্যাডমিশন টেস্ট' আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে । নাটকে রীনা খান, মুমতাহিমা চৌধুরী টয়াসহ আরো অনেকে আরো অভিনয় করছেন।
ইত্তেফাক/রেজা