মুলারের রিপোর্ট তলব করতে পারবে মার্কিন প্রতিনিধি পরিষদ

রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজস নিয়ে করা তদন্ত রিপোর্ট তলবের অনুমতি দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার সমপ্রতি এই তদন্ত রিপোর্ট অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে হস্তান্তর করেছেন। কিন্তু বার মাত্র চার পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছেন যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজসের প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ডেমোক্র্যাটরা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট দাবি করেছেন। এই দাবি বাস্তবায়নে ২৪-১৭ ভোটে একটি প্রস্তাব পাস হয়েছে যেখানে রিপাবলিকানরা বিরোধতা করেছেন। প্রস্তাবটি পাস হওয়ায় হাউস জুডিসিয়ারি কমিটির প্রধান জেরল্ড নাডলার মুলারের রিপোর্ট তলব করতে পারবেন। এমনকি সাক্ষ্য-প্রমাণও চাইতে পারবেন। এতে চাপে পড়বেন অ্যাটর্নি জেনারেল। -সিএনএন