চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তম ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ইংল্যন্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
ব্যাটিংয়ে নেমে পাকিস্তানিদের বোলিং তোপে দাড়াতে পারেনি প্রোটিয়ারা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ২১৯ রান তুলতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ফলে পাকিস্তানের জিততে দরকার ২২০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ডেভিড মিলার ১০৪ বলে ৭৫ রান করেছেন। পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩ উইকেট নিয়েছেন।
এর আগে দলীয় ৪০ রানে ইমাদ ওয়াসিমের স্পিনে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ইনফর্ম ব্যাটসম্যান হাশিম আমলা, ৬০ রানের মাথায় ডি কককে ফেরান হাফিজ। এরপর ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স। তাকেও শূন্যরানে সাজঘরে পাঠিয়ে দেন ইমাদ। দলীয় ৯০ রানে হাসান আলীর বলে বোল্ড হয়ে ফিরে যান ফাফ দু প্লেসিস। এরপর দলীয় ১১৮ রানে আউট হন দুমিনি ও পারনেল।
গ্রুপ বি দল হিসেবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী হলে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজিত হয়েছিল। আজকের পাকিস্তানের হয়ে ফাখর জামানের একদিনের আর্ন্তজাতিক ক্রিকেট ম্যচে অভিষেক হয়েছে।
পাকিস্তান দল: আজহার আলী, ফাখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, সাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।
দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ দু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, ওয়ায়েন পারনেল, কাগিসো রাবাদা,মরনে মরকেল, ইমরান তাহির।
ইত্তেফাক/ইউবি