তেহরানের হামলাকারীরা আইএসভুক্ত ইরানী জিহাদি

ইরানের রাজধানী তেহরানের পার্লামেন্ট চত্বর ও দেশটির বৈপ্লবিক নেতা খোমেনির মাজারে বুধবারের হামলাকারীরা ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দেয়া ইরানের নাগরিক। দেশটির এক শীর্ষ কর্মকর্তা একথা জানান।
 
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি রেজা সাইফুল্লাহি বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘হামলাকারী ছয়জন ইরানের নাগরিক। তারা আইএস এ যোগ দিয়েছিলো।’ 
 
ইরানে আইএস’র এটিই প্রথম হামলা। সম্প্রতি সংগঠনটি ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছিলো। ইরাক ও সিরিয়ায় আইএস ও অন্যান্য চরমপন্থি সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে ইরান। এতে সুন্নি জিহাদিরা ইরানকে শিয়া মুসলিমদের প্রতিনিধি মনে করে। এছাড়া শিয়া মুসলিমদেরকে আইএস স্বধর্মত্যাগী মনে করে। 
IMG0
উল্লেখ্য, ইরানের জনসংখ্যার ৯০ শতাংশই শিয়া। তবে দেশটির ইরাক ও পাকিস্তান সীমান্ত সংখ্যালঘু সুন্নি অধ্যুষিত। এএফপি।
 
ইত্তেফাক/সেতু