গাইবান্ধায় ট্রাক চাপায় এএসআই নিহত

 
গাইবান্ধার পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজির উদ্দিন আহমেদ কর্তব্যরত অবস্থায় ট্রাক চাপায় মারা গেছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি ঘোড়াঘাট থানা পুলিশ জব্দ করেছে। 
 
বুধবার রাত ৯টার দিকে গাইবান্ধা-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সোনামুখি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত ফজির উদ্দিন দিনাজপুর জেলা শহরের কোতোয়ালী থানার জামালপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
 
পলাশবাড়ী থানার ওসি মাহামুদুল আলম জানান, ফজির উদ্দিন গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য মোটরসাইকেল যোগে পলাশবাড়ী থেকে ঘোড়াঘাট যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পৌঁছলে বিপরীতমূখী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলতে ছিলো। কিন্তু তার আগেই তিনি মারা যান।
 
ইত্তেফাক/কেকে