কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বৃহস্পতিবার ভোরে ভারতীয় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এক সেনা ও ছয় বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে।
সেনাবাহিনী জানায়, সীমান্ত টহলরত সেনারা গুলি করে ছয় সন্দেহভাজন বিদ্রোহীকে হত্যা করেছে। এরা পাকিস্তান থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারত শাসিত কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করে।
বিবৃতিতে বলা হয়, এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ভারতের এক সেনা নিহত হয়।
ভারত শাসিত কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সেনারা তিন বিদ্রোহীকে হত্যা করার এক দিন পরেই সর্বশেষ এই ঘটনাটি ঘটল। এএফপি।
ইত্তেফাক/সেতু