তানোরে মাদক সেবনের অভিযোগে চারজনের কারাদণ্ড

 
রাজশাহীর তানোরে চারজনকে মাদক সেবনের অভিযোগে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে অভিযুক্তদেরকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী দণ্ডাদেশ প্রদান করেন।
 
দণ্ডিতরা হলেন, তানোর পৌর এলাকার আমশো তাতিয়াল পাড়ার হারেছ মণ্ডলে পুত্র কাঞ্চন (২৪) ঠাকুর পুকুর পাড়ার জবদুলের পুত্র তৌফিক (৪০) উপজেলার পাঁচন্দর ইউপির যোগিশা গ্রামের রহমান (৪৫) ও মোহনপুর উপজেলার সাগর (২৮)। একজনকে চারমাস, একজনকে তিনমাস ও দুজনকে  ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানের সময় নিজ নিজ এলাকা থেকে তাদেরকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, সাজাপ্রাপ্তদের বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান