ফরিদপুরের নগরকান্দায় হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কয়েক দিনের প্রচণ্ড গরমে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপুটি গ্রামের মৃত আবদুল মজিদ মোল্যার ছেলে হাসমত মোল্যা (৫৫) বৃহস্পতিবার সকালে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে হাসমতের মৃত্যু হয়।
ইত্তেফাক/জামান