রানের খাতা না খুলেই কোহলির বিদায়

চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে বিদায় নিয়েছে ভারতের অধিনায়ক ও রানমেশিন বিরাট কোহলি। ইনিংসের ২৬ তম ওভারের পঞ্চম বলে প্রদীপের শিকার হয়ে বিদায় নেন তিনি। 
 
কোহলির বিদায়ের পর মাঠে নেমেছের আরেক হার্ড হিটার যুবরাজ সিং। যুবরাজ মাঠে নামার সঙ্গে সঙ্গে ‘ইউভি, ইউভি’ হর্ষধ্বনিতে উল্লসিত হয়ে ওঠে ওভালের গ্যালারী।
 
এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।  টসে হেরে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯। শেখর ধাওয়ান ৭৯ ও যুবরাজ সিং ৩ রানে অপরাজিত আছেন।
 
ধাওয়ান-রোহিতের শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে ভারত। দলীয় ১৩৮ রানে ধাওয়ান-রোহিতের জুটি ভাঙ্গেন লঙ্কান পেসার মালিঙ্গা। রোহিত আউট হওয়ার আগে সংগ্রহ করেন ৭৮। এরপরের ওভারেই দলীয় ১৩৯ রানে বিদায় নেন কোহলি। 
 
গ্রুপ-বি এর দল হিসেবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কা হেরেছিল আর চিরপ্রতিদ্বন্দ্বী  পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছিল ভারত।
 
ভারতীয় দল: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, ভিরাট কোহলি, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমাড়, উমেশ যাদব, জশপ্রীত বুমরাহ।
 
শ্রীলঙ্কান দল: ডিকবেল্লা, গুনাথিলাকা, মেন্ডিস,ম্যাথুজ,চান্দিমাল,পেরেরা,গুনারত্নে,থিসারা পেরেরা,লাকমাল,মালিঙ্গা, প্রদীপ।
 
ইত্তেফাক/রেজা