সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু

সাভারের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিকেল বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। 
 
উপজেলা নির্বাহী অফিসার আবু নাসের বেগ জানান, হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় বৃষ্টির সময় গোসল করছিলেন তিন কিশোর। বজ্রপাতে এদের মধ্যে দুই কিশোর মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর এক কিশোরকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
 
অপরদিকে একই সময় নামা গেন্ডা এলাকায় আসাদুল নামের আরো এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন। কাঠগড়া এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয়েছে মাকসুদা আক্তার নামে এক নারী। তাকেও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি