সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের এনায়েতপুরে নুর ইসলাম নুরু এক ব্যক্তিকে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 
 
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন। 
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের এনায়েতপুর থানার  গোপালপুর গ্রামের আব্দুর রউফের ছেলে রহিজ উদ্দিন (৩১), আজুগড়া গ্রামের আবু প্রামানিকের ছেলে হাফিজুল ইসলাম (৩৩) ও কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পোড়ার চর এলাকার আব্দুল কাদেরের ছেলে মাহবুব হোসেন (৩২)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রহিজ উদ্দিন কারাগারে আটক রয়েছেন। বাকি দুই আসামি পলাতক রয়েছে। 
 
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হামিদ ও শামসুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
 
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ জানুয়ারি এনায়েতপুর থানার সাইনদার বিলের পূর্ব পাশে ইউসুফের সরিষারখেতে থেকে নুর ইসলাম নুরুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় চৌকিদার দিনা চন্দ্র বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  
 
ইত্তেফাক/ইউবি