সরাইলে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নাছিরনগর উজেলার হরিপুর গ্রামের কাছন মিয়ার ছেলে মাসুম মিয়া (০৫)।
 
জানা গেছে, সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের সিকদারপাড়ায় গত ২দিন আগে পিতা মাতার সংগে নানার বড়িতে বেড়াতে এসে আজ শুক্রবার ভোরে বাড়ির দক্ষিণ পার্শ্বে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর নানার বাড়ির ডোবার পানিতে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এমআই