জাতীয় কেরাত প্রতিযোগিতায় সোলায়মান প্রথম

 
ময়মনসিংহ বিভাগীয় জাতীয় শিশু-কিশোর কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জামালপুরের মেলান্দহের কিশোর হাফেজ মো. সোলায়মান ইসলাম।
 
সোলায়মান মেলান্দহ সদর হাফেজিয়া মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছে। সে মুদির দোকানদার বাদশা মিয়া ওরফে বানুর ছেলে। গত ৭ জুন ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শ্রেষ্ঠ বিজয়ী হাফেজ সোলায়মানের হাতে ক্রেস্ট-সনদ তুলে দেন।
 
বিভাগীয় কমিশনার সালেহ উদ্দিন এতে প্রধান অতিথি এবং অতিরিক্ত ডিআইজি উক্কাছ উদ্দিন ভুয়াই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মহিউদ্দিনের সভাপতিত্ব করেন। হাফেজ সোলায়মান সকলের দোয়া প্রার্থী।
 
ইত্তেফাক/জামান