টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে এমন সমীকরণ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। কার্ডিফের সোফিয়া গার্ডেন মাঠে বৃষ্টি বাধা কারণে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। তবে এজন্য কোন ওভার এখনো কাটা যায় নি।
 
এদিকে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। 
 
দুটি পরিবর্তন হয়েছে বাংলাদেশের একাদশে। নিউজিল্যান্ডকে কাবু করতে চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মেহেদী কে বাদ দিয়ে মোসাদ্দেক হোসেন ও ইমরুল কায়েসের বদলে তাসকিন আহমেদকে দলে ফেরানো হয়েছি। নিউজিল্যান্ড টিম আগের ম্যাচের মতই অপরিবর্তিত আছে।
 
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
 
নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, মার্টিন গাপটিল, অ্যাডাম মিল্ন, জিমি নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর।
 
ইত্তেফাক/রেজা