ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মহিবুল্লা নাগর ও যুগ্ম সম্পাদক ওমর আসাদ রিন্টুকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তজুমদ্দিন থানার ওসি একেএম শাহীন মণ্ডল জানান, চলতি বছরের ৬ মে জনৈক রুবেল নামে এক ব্যক্তি মহিবুল্লা নাগর ও রিন্টুকে আসামি করে তজুমদ্দিন থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি