সিরাজগঞ্জে অটোরিকশা খাদে, চালক নিহত

সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ইসরাইল হোসেন নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালে মুলিবাড়ি-সয়দাবাদ আঞ্চলিক সড়কের ঠাকুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইসরাইল হোসেন বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।

 

জানা গেছে, অটোরিকশাটি সিরাজগঞ্জে যাচ্ছিলো। পথিমধে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।

 

ইত্তেফাক/এএম