বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ৩০ তম জন্মদিন আজ। হ্যাপি বার্থ ডে লিটল মাস্টার। ১৯৮৭ সালের ৯ জুন তিনি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন দেশসেরা এই ব্যাটসম্যান।
বাংলাদেশের হয়ে মুশফিক ৫৪ টেস্টে ৩২৬৫ রান করেছেন । এরমধ্যে ৫ টি শতক ও ১৭ টি অর্ধশতকের ইনিংস আছে। ১৫৪ ওডিআই ম্যাচে ৪৩২৩ রান করেছেন। এরমধ্যে ৪ টি শতক ও ২৫ টি অর্ধ শতক হাকিয়েছেন। মুশফিকের জন্মদিনে আইসিসি তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে মুশফিককে শুভেচ্ছা জানিয়েছেন।
Happy Birthday to Bangladesh keeper-batsman and Test captain, @mushfiqur15! Will he help them to victory against New Zealand today? #CT17 pic.twitter.com/FujdjatgU6
— ICC (@ICC) June 9, 2017
মুশফিকের জন্মদিনের এই বিশেষ মুহূর্তে গোটা বাংলাদেশ তাকিয়ে থাকবে তার ব্যাটের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে জিততেই হবে টাইগারদের। মুশফিক কি হতে পারবে জয়ের অগ্রসেনানী?
ইত্তেফাক/রেজা