‘লংগদুর ঘটনা নিয়ে সরকার রাজনীতি করছে’

লংগদু ঘটনা নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপির একটি প্রতিনিধি দল রাঙ্গামাটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা।
 
বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রাঙ্গামাটি যান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. সুকমল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান শামীম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা লংগদু ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকে যেতে দেয়নি।’
 
ইত্তেফাক/ইউবি