সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন বাউরকাপন গ্রামের হেকিম মুন্সির পুত্র আবির মিয়া (৩৭) ও হামিদ মিয়া (৩৩)।
জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউরকাপন গ্রামে অভিযান চালিয়ে চুরি ও ডাকাতির একাধিক মামলার পলাতক আসামি বাউরকাপন গ্রামের হেকিম মুন্সির পুত্র আবির মিয়া ও হামিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি