বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠী এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে ৫৪ বোতল বিদেশি মদসহ দুইজনক আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো- পটুয়াখালীর গলাচিপা থানাধীন দক্ষিণচর বিশ্বাস এলাকার মো. আ. আজিজ ও পটুয়াখালী সদরের টাউন স্কুল সংলগ্ন এলাকার মো. আবুল কালাম। বরিশাল-পটুয়াখালী মহাসড়ক সংলগ্ন বাকরকাঠী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫৪ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
ইত্তেফাক/ইউবি