সাতক্ষীরার আশাশুনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টুম্পা খাতুন (২৭) নামে এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। টুম্পা খাতুন পিরোজপুর গ্রামের সাইফুল ইসলামের তৃতীয় স্ত্রী। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন টুম্পা খাতুন সাংবাদিকদের জানান, ভোররাতে সেহরি করতে উঠে তরকারি গরম করতে গেলে হঠাৎ এটির বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে তার সমস্ত শরীর ঝলসে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ শরিফুল ইসলাম জানান, টুম্পার শরীরের ৭০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ